Skip to main content

Posts

গীতিকার অনুরূপ আইচের স্ত্রী শ্বাসকষ্ট জনিত রোগে মারা গেছেন

ব্রেকিং নিউজ : গীতিকার অনুরূপ আইচের স্ত্রী শ্বাসকষ্ট জনিত রোগে মারা গেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার অনুরূপ আইচের স্ত্রী সাহিদা আইচ নুশা মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৮ টা ৩০ মিনিটে মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আনুরূপ আইচ দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক বিনোদন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। https://youtu.be/0dztnVpXf8w তাঁর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 👉 https://youtu.be/0dztnVpXf8w
Recent posts

ব্রেকিং নিউজ : সংসদ সদস্য ইসরা‌ফিল আলম মারা গেছেন

ব্রেকিং নিউজ : সংসদ সদস্য ইসরা‌ফিল আলম মারা গেছেন নওগাঁর ৬ আসনের সংসদ সদস্য এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। ইসরা‌ফিল আলম ক‌রোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। https://youtu.be/m_kKFtTcD7s সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এমপির বড় মেয়ে ইসরাত সুলতানা। সম্প্রতি তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ এলেও পরবর্তীতে করোনা নেগেটিভ আসে। এরপর ফুসফুস ইনফেকশন ধরা পরে। এছাড়াও তিনি হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। টানা তিনবারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। তিনি বাংলাদেশ প...

শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ !!

শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ !! Bangladesh will visit Sri Lanka !! Ban Vs Sri সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঈদুল আজহার পরই হয়তো শ্রীলংকা সফরের বিষয়টি চূড়ান্ত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্রে এমনটি জানা যায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রোস্টেটের অপারেশন করাতে বর্তমানে লন্ডন রয়েছেন। তিনি দেশে ফেরার পর ক্রিকেট বোর্ডের সভায় লংকান সফরের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। https://youtu.be/swKSeydlSEA বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আগামী কয়েক মাস আমাদের তেমন কোনো খেলা নেই। তাই আমরা শ্রীলংকা সফরে দল পাঠানোর চিন্তা-ভাবনা করছি। দ্বিপাক্ষিক সিরিজ খেলাতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গেও আমাদের কথা হচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শ্রীলংকা সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। কোয়ারেন্টিন শেষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুমিনুলরা। অক্টোবরের শুরুর দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। প্রসঙ্গত, জুলাই মাসেই শ্রীলংকা সফরে গি...

ব্রেকিং নিউজ : শারমিন জাহানকে বরখাস্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ব্রেকিং নিউজ : শারমিন জাহানকে বরখাস্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ এ ছাড়া সাত কার্যদিবসের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে৷ আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর৷ শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মর্যাদা ও ভাবমূর্তি' ক্ষুণ্ন করেছেন বলে বিজ্ঞপ্তিতে মন্তব্য করেছে কর্তৃপক্ষ শারমিন জাহান বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকরির শৃঙ্খলা পরিপন্থী৷ অধিকন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের অভিযোগে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশের রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও...

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি ! #বিএনপি

দুই নেতার শীতল যুদ্ধে বিএনপিতে বিভক্তি ! দলে প্রভাব বিস্তার, সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখিতা, প্রাত্যহিক কার্যক্রমে সমন্বয়হীনতাসহ সাংগঠনিক দ্বন্দ্বে বিএনপিতে বিভক্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নেতারা পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ছেন শীতল যুদ্ধে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ পাশ কাটিয়ে বিশেষ ক্ষমতাবলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নিজের মতো করে দলের কর্মকাণ্ড পরিচালনা করছেন— এমন অভিযোগও বেশ স্পষ্ট। সূত্র জানায়, গত ২৭ জুন দলের ভারপ্রাপ্ত চেয়া রম্যান তারেক রহমানের কাছে মহাসচিবসহ সিনিয়র নেতাদের নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন রিজভী আহমেদ। তিনি জানান, করোনা মহামারিকালেও নেতারা মাঠে নেই। দলের কোনো কাজে তারা মাঠে নামতে চান না। তিনি একাই ত্রাণ বিতরণ, নিয়ম করে দলের প্রতিক্রিয়া জনগণের সামনে তুলে ধরেন। সাংগঠনিভাবে দলকে চাঙ্গা করতে কাজ করে যাচ্ছেন। অথচ এসব কার্যক্রমের সমালোচনা করছেন নেতারা। ‘এমনকি কোনো কোনো নেতা সরকারের সঙ্গে লবিং করে নিজেদের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রেখে রাজার হালে চলছেন’— অভিযোগ রিজভীর। জানা গেছে, দলের দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব বেশ পুরোনো হলেও একাদশ জাতী...